তিতাসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলার শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ সালেহ আহমেদ টুটুল।
২ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ এই আয়োজন করেন জেলাপরিষদ ডাকবাংলো (তিতাসের গাজিপুর) প্রাঙ্গণে।
বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার বৃন্দের মাধ্যমে কম্বল বিতরণেরও ব্যবস্থা করেন ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সালেহ আহমেদ টুটুল, দেলোয়ার হোসেন পলাশ সহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, কলা কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমুখ।




