তিতাসে মে দিবসে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে বুধবার সকাল ১০ টায় তিতাস উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তিতাস উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেড সংগঠনের সভাপতি মোঃ মোশাররফ হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান । বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অর্থ সম্পাদক মোঃ এনামুল হক ও তিতাসের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন সরকার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান বলেন,শ্রমিকরা হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই শ্রমিকরা মিলেমিশে তাদের অধিকার আদায়ের যে আন্দোলন শুরু করেছে তার সাথে একমত পোষন করতে হবে, এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করার জন্যে সকল শ্রমিকদেরকে ধন্যবাদ জানান তিনি । বর্তমান সরকার যে স্কিম পেনশন চালু করেছে সকল শ্রমিকদেরকে এই স্কিম পেনশন চালু করার আহব্বান জানিয়ে শ্রমিক সমাবেশ উদ্বোধন করেন তিনি । পরে উপজেলার সকল শ্রমিকরা কড়িকান্দি বাজার থেকে র্যালী বের করে উপজেলার প্রধান সড়কে এসে উক্ত র্যালী ও শ্রমিক সমাবেশে আগত শ্রমিকদের মাঝে নাস্তা বিতরনের মাধ্যমে সমাপ্তি করা হয়।




