তিতাসে তালিমুল ইসলাম মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ কালাচাঁন্দকান্দি তালিমুল ইসলাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার ১২ টায় মাদ্রাসার হলরুমে ছাত্রদের বিভিন্ন ইভেন্টে অসামান্য কৃতিত্বের জন্য অত্র মাদ্রাসার সেক্রেটারি, কালাচাঁদকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, তিতাস উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন এ পুরস্কারগুলো তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম সরকার, ৬নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিতাস উপজেলা আ’লীগের সদস্য মোঃ বাবুল আহমেদ, তিতাস উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ মোঃ জাহিদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসা মুহতামিম মাওলানা ইয়াসিন আহম্মেদের তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস ক্লাবের প্রতিষ্ঠাতা শিল্পপতি দেলোয়ার হোসেন পলাশ, শিল্পপতি আলীনূর রহমান আশিক মোনাজাত পরিচালনা করেন কালাচানকান্দি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা দেলোয়ার হোসেন।




