তিতাসের জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হলেন যারা
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে চার অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মীর শওকত লিটন ২৫৯ ভোট, মোঃ ইব্রাহিম ২৩৮ ভোট, মোঃ মজিব ২১১ ও মোঃ মানিক ২০০ ভোট। ১৯২ ভোট পেয়ে বিজয়ের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন মোঃ মতিন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে এম আবু নওশাদ। নির্বাচনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও পদাধিকার বলে সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত তৎকালীন দাউদকান্দির এই স্কুলটি প্রতিষ্ঠা করেন মরহুম মৌলভী মমতাজ উদ্দিন আহমেদ ও আলহাজ্ব সামছ্ উদ্দিন আহমেদ। স্কুলটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। এছাড়া বিগত প্রতিটি মেয়াদে সমন্বয়ের মাধ্যমে সিলেকশনে অভিভাবক প্রতিনিধি ও সভাপতি সহ অন্যান্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাতা আলহাজ্ব সামছ্ উদ্দিন আহমেদ মহোদয় এর মৃত্যুর পর তাঁরই সু-যোগ্য পুত্র ডা. রওনাক আহমেদ স্কুলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বিগত ও চলমান সরকারের বিভিন্ন বরাদ্দকৃত অর্থায়নে এবং এই পরিবারের সহযোগিতায় এখানে হাইস্কুল, প্রাইমারি স্কুল, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, রাস্তাঘাট ব্রিজ কার্ল ভাট সহ সমন্বিত উন্নয়ন হয়। রাজধানীতে আর এম সি নামে খ্যাতনামা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রওনাক আহমেদ ওখানে মানব সেবায় নিয়োজিত থাকলেও মাটির টানে সময় সুযোগে চলে আসেন নিজ গ্রামে। কিন্তু এলাকার যেকোনো মানুষ, চিকিৎসা সহ নানাহ সহযোগিতা বরাবরই পেয়ে আসছেন তাঁর কাছ থেকে। এমন একজন গুণী ব্যক্তি পেয়ে ধন্য এলাকাবাসী, নির্বাচনে প্রতিদন্দ্বী সকলের সার্বিক সহযোগিতায় এই এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা বজায় থাকবে এমনটিই প্রত্যাশা সকলের।




