slider
তিতাসের জগতপুরে বিএনপির সভাপতি হাছান সেক্রেটারী এহছানুল ও সাংগঠনিক সম্পাদক সামাদ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ সম্প্রতি তিতাস উপজেলার ২নং জগতপুর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক পরিচিতি সভা বাতাকান্দি ডিংডং রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে ৫১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড বিএনপি কমিটির সভাপতি মোঃ মাহবুব হাছান সরকার, সাধারণ সম্পাদক মোঃ এহছানুল হক ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সামাদ আযাদের নাম ঘোষণা করা হয়।




