Uncategorized
তারেক রহমানের রায়ের প্রতিবাদ অস্ট্রেলিয়া ছাত্রদলের

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণেদিতভাবে মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি কায়াস মাহমুদ (জনি)।
তিনি বলেন, বিএনপির মতো একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র। এই রায় তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা বলে তিনি উল্লেখ করেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের ভাব মূর্তি নষ্ট করার জন্য সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে এই রায় দেয়া হয়েছে। তারেক রহমান সরকারের প্রতিহিংসার শিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সাথে সরকারকে এ ধরণের প্রতিহিংসামূলক কর্মকান্ড থেকে বিরত থাকার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।




