Uncategorized

তারাগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে তহুরা বেগম নামে এক গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর এলাকার বারোঘরিপাড়ার মোক্তারুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার আনিছুল ইসলামের পালিত মেয়ে। তিনি ছিলেন এক সন্তানের মা। সোমবার সকালে মুক্তিযোদ্ধা ইসলাম আলীর পুকুর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর তহুরা বেগমের সাথে বিয়ে হয় একই এলাকার মোক্তরুলের। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়েতে মোক্তারুলের পরিবারকে যৌতুক হিসেবে ৩ লাখ ৫০ হাজার টাকা দেয়া হলেও তারা আরো দুই লাখ টাকা দাবী করেন। তাদের দাবীকৃত টাকা না দেয়ায় তহুরা বেগমকে শাররীকভাবে নির্যাতন করা হয়। একারণে গৃহবধু তহুরার পালিত পিতা আনিছুল ইসলাম ২০১৯ সালের ১৫ এপিল জামাই মোক্তারুলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর তহুরা বেগম ঢাকায় গিয়ে একটি পোশাক তৈরির কারখানায় কাজ নেন। তিনি ১৫ দিন পূর্বে ঢাকা থেকে পালিত পিতা আনিছুলের বাড়িতে আসেন। খবর পেয়ে আসামি মোক্তারুলসহ অন্যরা ২২ শে আগষ্ট রাতে তাকে জোর করে তুলে নিয়ে যান। এঘটনায় মা তহুরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। এরপর সোমবার ওই গৃহবধুর লাশ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এব্যাপারে তারাগঞ্জ থানার এস আই আসাদ বলেন, প্রাথমিকভাবে কোন কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button