তারাগঞ্জে ডিউক চৌধুরী এমপির নানা কর্মসুচি

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলা চত্বরে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রে এর ভিস্তি প্রস্তর স্থাপন করেছেন রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি মঙ্গলবার সকালে গণপুর্ত বিভাগের বাস্তবায়নে নির্মাণধীন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের ভিস্তি প্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি স্থানীয় তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ মাঠে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলার ৪শ’ কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে চাল, তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরন শেষে উপজেলার নতুন চৌপথিস্থ ইদ গাঁ ময়দান মাঠে গাছের চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুল ইসলাম লিটন, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ অন্যরা। পরে তারাগঞ্জ উপজেলার ৬০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়সহ অন্যরা।




