খেলা
তামিম-মোমিনুলের জুটির রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়েন ওপেনার তামিম ইকবাল ও মোমিনুল হক। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে কোন উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। পাশাপাশি দ্বিতীয় উইকেটে এই জুটি নতুন রেকর্ড গড়ে।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে আগের রেকর্ডটি ছিল ১০৮ রানের। ২০০৩ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন হাবিবুল বাশার ও হান্নান সরকার।
এবার হাবিবুল ও হান্নানের পুরনো রেকর্ড ভেঙ্গে দিলেন তামিম ও মোমিনুল। এছাড়া যেকোন উইকেট জুটিতে তামিম ও মোমিনুলের ১৭০ রান উঠে এসেছে দ্বিতীয়স্থানে।
ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে লর্ডসে উদ্বোধনী জুটিতে ১৮৫ রানের জুটি গড়েছিলেন তামিম ও ইমরুল কায়েস। এটি এখনো ইংল্যান্ডের বিপক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ রান বাংলাদেশের।



