খেলা

তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। ইনিংসের ৪৬ তম ওভারে চার্ল মুম্বার বলে টিনোটেন্ডা মুতোম্বোদজির হাতে ধরা পড়েন তিনি। আউট হবার আগে ১৩৬ বলে ২০ চার ও ৩ ছয়ে ১৫৮ রান করেন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৪৬ ওভারে ২৯৭ রান। ক্রিজে আছেন মোহাম্মদ মিঠুন (১৬ রান) ও মিরাজ (৩ রান)।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত ২০১৮ সালে জুলাইয়ে সেঞ্চুরির পর, আজ আবার তিন অঙ্কে পৌঁছালেন তামিম। মাঝের সময়ে খেলা ২৩ ইনিংসে পাঁচবার ফিফটি করলেও, পাওয়া হয়নি সেঞ্চুরির দেখা। এরমধ্যে দুইবার আবার পৌঁছেছিলেন ৮০ রানে। তবু পাননি সেঞ্চুরি।
এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তামিম। নিজের ২০৬তম ম্যাচ খেলতে নেমে ডোনাল্ড টিরিপানোকে চার মেরে সাত হাজার রানের ঘর পেরিয়ে যান।
তামিমের পরে অবস্থান করছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিবের রান ৬৩২৩ ও মুশফিকের ৬১৬১। সাত হাজার রান থেকে ৮৪ রান দূরে থেকে তামিম খেলতে নেমেছিলেন আজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button