বিনোদন

তরুণীর বুকে মাথা রেখে বৃদ্ধ মহেশের ঘুম!

৭০ জন্মদিন পার করলেন ভারতের প্রখ্যাত পরিচালক মহেশ ভাট। মহেশের তিন কন্যা তাদের বাবাকে নিয়ে নানা ছবি পোস্ট করেন এ উপলক্ষে। কিন্তু তারই পাশাপাশি বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীও ইনস্টাগ্রামে ‘উইশ’ করেছেন মহেশকে।
সঙ্গে মহেশের সঙ্গে তার কয়েকটি ছবিও শেয়ার করেছেন। এদিকে এসব ছবি ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। মহেশ কি প্রেম করছেন এই বাঙালি তনয়ার সঙ্গে?
রিয়া মহেশের আগামী ছবি ‘জালেবি’তে অভিনয় করছেন। বর্ষীয়ান পরিচালককে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে রিয়া লেখেন—‘হ্যাপি বার্থডে টু মাই বুড্ডা’।
তার পর লেখেন—‘স্যার, এটাই আমরা—আপনি আমাকে ভালোবাসায় জড়িয়ে রেখেছেন, আপনি আমাকে দেখিয়েছেন ভালোবাসা কাকে বলে, আপনি আমার এতদিন খুলে রাখা ডানা খুলে দিয়েছেন, আপনি সেই হৃদয় উদ্বেল করা অগ্নিশিখা যা প্রতিটি আত্মাকে উজ্জ্বীবিত করতে পারে। আর শব্দ খুঁজে পাচ্ছি না। আই লাভ ইউ।’
এই লেখার সঙ্গে ছিল রিয়া ও মহেশের ঘনিষ্ঠ ছবি। পোস্ট করার পর থেকেই শুরু হয় নেগেটিভ কমেন্টের বন্যা। এই বিগ বসের ঘরে থাকা অনুপ জালোটা ও জসলিন মাথারুর জুটির সঙ্গে তুলনাও শুরু হয়ে যায়।
অনুপের সঙ্গে তার বর্তমান বান্ধবীর বয়সের ফারাক ৩৭ বছর। মহেশের সঙ্গে রিয়ার ফারাক অবশ্য তার থেকেও বেশি। মহেশ যেখানে জীবনের সত্তর বসন্ত পার করলেন, সেখানে রিয়া সবে ২৬!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button