শিক্ষাশিরোনাম

ঢাবি ভর্তি পরীক্ষা : ৭৫ এমসিকিউ, ৪৫ লিখিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় এবার ৭৫ নম্বরের এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর আগে, ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হত।
বুধবার (২৪ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের এমসিকিউ এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ঠিক করা হয়েছে।
এদিকে এবছর ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে। এছাড়া চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর এবং চ ২৮ সেপ্টেম্বর (অংকন) অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরি জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button