শিক্ষা

ঢাবি প্রথম বর্ষে ভর্তির আবেদন ৭ আগস্ট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ আগস্ট দুপুর দুটা থেকে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ ভর্তি কমিটির সদস্যদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৬ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের পরীক্ষা ২২ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা ২৩ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়েবসাইটের মাধ্যমে ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্টার, প্রকটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button