
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি থেকে মুন্সিগঞ্জের মেঘনা সেতুর পূর্ব পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।
যাত্রীরা জানান, যানজটে আটকে আছে শতশত যানবাহন। এসব যানবাহনের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। এছাড়াও পণ্যবাহী যানবাহনগুলো আটকে পড়ায় বিঘ্ন ঘটছে মালামাল পরিবহনে। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছিল।
মেঘনা সেতুর পূর্ব পাশে সংযোগ সড়কের কাজ চলায় এক লেনে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে সময় বেশী লাগছে।




