জাতীয়শীর্ষ সংবাদ

ডেঙ্গু: সরকারি হিসাবে মৃত্যু ৬৮ জন

সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুতে মারা গেছে এরকম ২০৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছে রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ১১৬ টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা দি সাবরিনা বলেন, আপাতত ডেথ রিভিউ কমিটি শুধু ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কি-না, তা খতিয়ে দেখছে। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে, তারা প্রকৃতপক্ষে কী কারণে বা অন্য কোন রোগে মারা গেছেন, তাও খতিয়ে দেখবে রোগ তত্ত্ব বিশেষজ্ঞরা। তবে এ মুহূর্তে তারা ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত করতে কাজ করছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোটভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮১ হাজার ১৮৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৩৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button