খেলা

ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইপর্বের টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুনের দল নেদারল্যান্ডসের মেয়েদের হারিয়েছে ১০ উইকেটে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) টস জিতে ব্যাটিংয়ে নামা ডাচদের ১৬ ওভার ৫ বলে মাত্র ৫১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতে মাত্র ৬ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের পক্ষে ওপেনার স্টেরা ক্যালিস ছাড়া কেউই দুই অংকে পৌঁছাতে পারেননি। ১৯ রান করেন ক্যালিস।
সমান দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, শায়লা শারমিন ও খাদিজা তুল কুরবা। একটি করে নেন জাহানারা আলম ও সালমা খাতুন।
রান তাড়ায় ঝড়ো ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার। ২৭ বলে ৪টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন সানজিদা। ১টি করে চার ও ছক্কায় আয়েশা করেন ১২ বলে ১৮ রান।
৩১ অগাস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর, স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।
গতবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button