শিক্ষাশিরোনাম

ডাকসু ভিপির ওপর হামলা : বিচার দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর বারবার সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের উদ্যেগে এ মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাসসুম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হতে পারে সেখানে আমরা কেউ নিরাপদ না। ভিপি আক্রান্ত হয়েছেন তার নিজের এলাকাতে। কাল আমরা হামলার শিকার হতে পারি আমাদের এলাকাতে। এ সময় হামলাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, যদি এদের বিচার না করা হয় তাহলে এই সন্ত্রাসীদের সাহস বেড়ে যাবে। তারা বার বার সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবে।
হাসানুল হক বান্না বলেন, ডাকসুর ভিপির ওপর হামলা হয়েছে। আপনারা জানেন কে বা কারা হামলা করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন করছি।
তিনি বলেন, আপনারা দেখেছেন বর্তমান প্রতিটি হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন নুরুল হক নুরকে নিরাপত্তা দেন এবং দোষীদের শাস্তির আওতায় আনেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button