slider

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৮দিন ব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করা হয়েছে,
মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুর ১২টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক মামুন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button