slider

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। ৭ মার্চ মঙ্গলবার পৌর শহরের চৌরাস্তা মোড়, বাসস্ট্যান্ড সহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্ট এ প্রচারনা চালানো হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক শাখার আয়োজনে সচেতনতামূলক ব্যানার, ফেসটুন নিয়ে প্রচারণায় অংশ নেন ঠাকুরগাঁও ট্রাফিক অফিসের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শওযা) মো: আমজাদ হোসেন, সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ইজিবাইক, অটোরিক্সা মালিক-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সদস্যগণ। ঠাকুরগাঁও ট্রাফিক অফিসের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শওযা) মো: আমজাদ হোসেন বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে কোন প্রকার যানজট না থাকে এবং যে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে আমরা শহরের চৌরাস্তাসহ গুরুত্বপুর্ন পয়েন্ট অটো চার্জারের জন্য রং দিয়ে দাগ দিয়েছি, তারা যদি শৃংখলাবদ্ধ ভাবে দাগের মধ্যে থাকে তাহলে যানজট হবে না। এছাড়াও সবাই ট্রাফিক আইন ঠিকমত মেনে চললে ও যত্রতত্র গাড়ি পার্কিং না করলে যানজট ও দুর্ঘটনা ঘটবে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button