slider

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল,ইয়াবা, ট্যাপেন্টাডোল, গাঁজা উদ্ধার, গ্রেফতার ৭

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ১৯ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২৭ বোতল ফেন্সিডিল, ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১১৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ০৭ জন আসামী গ্রেফতার ।

রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন নেকমরদ ইউপি অন্তর্গত নেকমরদ বাজারের ধর্মগড় গামী রোডে জনৈক মোঃ আনোয়ার হোসেন এর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ জাহিরুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আহম্মদ আলী, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন সাং-ভদ্রেশ্বরী কলোনী, থানা-রাণীশংকৈল, কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও কর্তৃক সদর থানাধীন সালন্দর ইউপির অন্তর্গত দেওগাঁও গ্রামস্থ জনৈক আলীর বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর সন্দেহভাজন ব্যাক্তিকে তল্লাশী করে ১০০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ সোহেল রানা(২৮), পিতা-মৃত আলী হোসেন, মাতা-নুরজাহান বেগম, সাং-দেওগাঁও, থানা ও জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।

রুহিয়া থানা পুলিশ কর্র্তৃক উক্ত থানাধীন রুহিয়া পশ্চিম ইউপি’র অন্তর্গত কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামস্থ্য ধৃত আসামী ১। মোঃ লাল মিয়া ও আসামী ২। মোছাঃ ফাইমা খাতুন দ্বয় এর বসতবাড়ির ভিতরে অভিযান পরিচালনা করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী ১। মোঃ লাল মিয়া(৪০), পিতা-মৃত রফিজ উদ্দিন, গ্রাম- কশালগাঁও (বাঁশবাড়ী), থানা-রুহিয়া ও ২। মোছাঃ ফাইমা খাতুন (৪৫), স্বামী-মোঃ লাল মিয়া, গ্রাম- কশালগাঁও (বাঁশবাড়ী), থানা-রুহিয়া, জেলা –ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন দৌলতপুর ইউপির অন্তর্গত বাঁশগাড়া গ্রামস্থ বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। নারায়ন চন্দ্র রায় (২৪), পিতা- সেবেন চন্দ্র রায়, গ্রাম-বাঁশগাড়া, থানা-পীরগঞ্জ ও ২। দুলাল চন্দ্র রায় (৪০), পিতা- মৃত তিমির চন্দ্র রায় গ্রাম-সাগুনী, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৪ নং বড় পলাশবাড়ি ইউপির অন্তর্গত বাদমবাড়ি বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ আক্তারুল হক (৩৫), পিতা-মৃত আকবর আলী, গ্রাম- বড় পলাশবাড়ী (চোচপাড়া), থানা- বালিয়াডাঙ্গি, জেলা -ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button