
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জনস্বার্থে আইন আইন শৃঙ্খলতা নিয়ন্ত্রনে যৌথ বাহিনীর অভিযান
যাত্রীদের হয়রানী ও সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ভিআইপি পরিবহন ও বংশাই পরিবহনের দুইটি দূরপাল্লার বাসকে জরিমানা করেছে যৌথ বাহিনী।
গতকাল বৃহস্পতিবার (১২ জুন) বিকেল থেকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে ঠাকুরগাঁও পুরাতন বাস টার্মিনাল পর্যন্ত, সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্টে ঢাকাগামী যাত্রীবাহীকে বাসগুলোতে অভিযান করার সময় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ দুই পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ভিআইপি পরিহনের একটি কোচকে ঠাকুরগাঁও জেলা বাস টার্মিনালের সামনে আটক করে সেনাবাহিনী। এসময় যাত্রীরা অতিরিক্ত ভাড়া ও তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। পরিবহন কর্তৃপক্ষের দেওয়া টিকিটের গায়ে লেখা আছে পঞ্চগড় থেকে ঢাকার ভাড়া ২২শ টাকা অথচ যাত্রীদের কাছে নেয়া হয়েছে ৩৬’শ টাকা। ভাড়ার গরমিল থাকায় ভিআইপি পরিহনকে যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায়ে একটি মামলা এবং ৬ হাজার টাকা জরিমানা করে পুলিশ।
অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা বংশাই পরিবহনের একটি কোচকে আটক করে সেনাবাহিনী। পরিবহনটির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও রোডপার্মিট না থাকায় একটি মামলা ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীরা অভিযোগ করে বলেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। এসি গাড়ির ভাড়া ২ হাজার টাকা অথচ আমাদের কাছ থকে নিচ্ছে ৩ হাজার টাকা করে। শুধু ভিআইপি বা বংশাই নয়। হানিফ, নাবিল, শ্যামলীসহ অন্যান্য বাসগুলোতেও অভিযান চালানো উচিৎ। তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়, প্রতিবাদ করলে করলেই বলে গেলে যান আর না গেলে নাই। এক প্রকাশ আমরা যাত্রীরা তাদের কাছে জিম্মি।
ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট রাহুল আহমেদ বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে। আমাদের অভিযান শুধু মোটরসাইকেল নয়, যাত্রীবাহী বাসগুলোতেও অভিযান করছি। এরমধ্যে যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভিআইপি পরিবহন ও বনশাই পরিবহনের বিরুদ্ধে মামলা করেছি এবং জরিমানা করা হয়েছে।




