ট্রেন থেকে নদীতে পরে কিশোরের মৃত্যু, ১৫ ঘন্টা পর লাশ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ৭০৫ নম্বর ট্রেনে থেকে নদীতে পড়ে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতু অতিক্রম করার সময় সেতুর গার্ডারে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
এসময় রেলব্রীজের উপর তার একটি বিচ্ছিন্ন হাত, মোবাইল ফোন ও ম্যানিব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা রেল পুলিশ, ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে প্রায় ১৫ ঘণ্টা পর সোমবার সকাল ৯ টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে।
নিহত মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার কানাপাড়া হাফেজিয়াবাদ রাজমহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে
রবিবার সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে লাশ উদ্ধার সম্ভব হয়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে সেখান থেকে ডুবুরী দল সকাল ৯ টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।
শান্তাহার রেলওয়ে ( জি আর পি ) থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।




