sliderস্থানিয়

টিনের ঘর উপহার পেলেন তিন সন্তানের জননী বিধব শিল্পী বেগম

রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের হত দরিদ্র বিধবা শিল্প বেগম (৫০)কে একটি রঙ্গিন টিনের ঘর উপহার দেন সাটুরিয়া উপজেলার,বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের,হাজীপুর দরবারশরিফের পীরজাদা মোশাররফ হোসেন চাঁন শাহ।

হত দরিদ্র শিল্পী বেগম নয় বছর আগে স্বামী হারিয়ে বিধবা হয়, স্বামী মৃত আব্দুল মালেক হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চির-বিদায় নেন, স্বামী বিদায়ের পর থেকে বিধবা শিল্পী বেগমের জীবনে চলে আসে চরম অভাব অনটন, মানুষের বাড়িতে,বাড়িতে কাজ করে, তিনটা সন্তান নিয়ে কোন রকম দিন পার করছে,শিল্পী বেগমের বাড়িতে যে ঘরটি ছিলো,সে ঘরটা বসবাস যোগ্য ছিল না, ঘরের উপরের টিন গুলোর বেহাল দশা ছিলো,একটু বৃষ্টি হলেই তাঁকে সন্তানদের নিয়ে অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে হয়, ঘরের বেড়ার টিনগুলো ছিলো ভাঙ্গা চোরা,বসবাস করার মত কোনো উপযোগি ছিলো না ঘরটি।

শিল্পী বেগম এর সাথে কথা বলে জানা যায়, এ-ই নতুন রঙ্গিন টিনে ঘরটি পেয়ে আবেগে আপ্লুত হ’য়ে পরে।
স্বামী মারা যাবার পরে এতটাই আসহায় আবস্থায় ছিল যে,সে কোনো দিনও কল্পনা করতে পারেনি নতুন ঘরে বসবাস করতে পারবে।
সে আবেগে আপ্লুপ হয়ে বলে,আমাকে যে এ-ই ঘরটা উপহার দিয়েছে তার নাম মোশাররফ হোসেন, আমি তার এবং তার পরিবারের জন্য প্রাণ খুলে অন্তত থেকে দোয়া করি,মালিক যেনো তাকে আরো বেশি বেশি ধন সম্পদ দান করে এবং সে যেনো সব সময় সাধারন গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে।

এব্যাপারে মোশারফ হোসেন চাঁনশাহ এর সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোক করলে তিনি জানান,শিল্পী বেগমকে এই সামান্য উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করেন।
তিনি(মোশাররফ হোসেন চাঁনশাহ)সাটুরিয়া উপজেলার সকল মানুষের পাশে সবসময় একই বন্ধনে জরিয়ে থাকতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button