শিরোনামসুস্থ থাকুন

টিকা পেয়েছে দেশের অর্ধেক মানুষ আগামী রোববার থেকে দেয়া হবে বুস্টার ডোজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এ মাসে আরো দেড় থেকে দুই কোটি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে। সোমবার মন্ত্রিসভা শেষে এ কথা বলেন তিনি।
করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো আছেন। সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি।
এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৩ জনে।
একই সময়ে নতুন করে আরো ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন।
দেশে করোনা টিকার আওতায় এসেছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরাও। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ করোনা টিকা নিতে পারেন।
এছাড়া ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেয়া নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button