অর্থনৈতিক সংবাদশিরোনাম

টিএনএ-এর যাত্রা শুরু : সভাপতি সোনিয়া, সহ-সভাপতি রুবাবা

দেশে যাত্রা করলো অ্যাঞ্জেল ইনভেস্টরদেরকে নিয়ে নতুন নেটওয়ার্ক ‘দ্য অ্যাঞ্জেল নেটওয়ার্ক’ (টিএনএ)। এই যাত্রায় নেটওয়ার্কের প্রথম সভাপতি মনোনিত হয়েছেন সোনিয়া বশির কবির এবং সহ-সভাপতি হয়েছে রুবাবা দৌলা।
নেটওয়ার্কের বোর্ডে সদস্য রয়েছেন শামীম আহসান, তাহসিন আমান ও হামিদুল মিশবাহ।
টিএনএ বাংলাদেশে বিনিয়োগকারীদের একটি সহায়ক মাধ্যম। নেটওয়ার্কটি গত এপ্রিলে দেশে যাত্রা করেছে। এরই মধ্যে এটি ২৫টির বেশি বিনিয়োগকারীদর সঙ্গে কাজ করেছে।
টিএনএ বর্তমানে ৩০টির বেশি স্টার্টআপে কাজ করছে এবং তাদের সল্যুশন মূল্যায়ন করছে।
স্টার্টআপগুলোর মূলধন জোগাড় করতে এবং ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের বিষয়ে সহায়তা করতে আগ্রহী বলে জানায় টিএনএ।
সোনিয়া বশির কবির বলেন, উন্নত প্রযুক্তিগুলোর স্টার্টআপকে পরিচিতি করানো এবং তাদের ব্যবসা বৃদ্ধির ব্যাপারে মনোযোগ দেবো আমরা। যে সব স্টার্টআপের সল্যুশন বৃহত্তর মার্কেটের জন্য প্রস্তুত করা হয় সেগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
রুবাবা দৌলা বলেন, স্থানীয় স্টার্টআপের প্রচারের বিষয়ে আমরা বিশেষভাবে আন্তরিক। টিএনএ শুরুর দিকে স্টার্টআপগুলোকে উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের কাছে তুলে ধরবে। প্রাথমিকভাবে আমাদের প্রচেষ্টা থাকবে বড় উদ্যোক্তাদের ফোরামগুলোতে স্টার্টআপগুলোকে পরিচয় করিয়ে দেয়া, তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা এবং তাদেরকে মেন্টরিং করা যাতে তারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে।
এছাড়াও টিআইই ঢাকা ও টিআইই গ্লোবালের স্টার্টআপ বিষয়ক প্রোগামগুলোতে এবং টিআইই গ্লোবাল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হতে এসব স্টার্টআপ অগ্রাধিকার পাবে। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button