শিক্ষাশিরোনাম

শিক্ষামন্ত্রীর সাথে ইইউ’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) এ্যাম্বাসেডর পেরে মায়াদুন’র নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সাক্ষাৎ করেন। সোমবার মন্ত্রীর অফিস কক্ষে ইইউ’র এ প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিবৃন্দ বাংলাদেশে শিক্ষাখাতে বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে ইইউ’র সহযোগিতা জোরদার করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য ইইউকে ধন্যবাদ জানান।
ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে ইইউ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ইইউ প্রতিনিধিদলে ইই্উ’র ইউনিট প্রধান মারিও রনকনি এবং হিউম্যান এন্ড সোস্যাল ডেভলপমেন্ট’র টিম লিডার জারগেন হিমেন উপস্থিত ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button