slider

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আজ শুক্রবার বিকেলে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী হাতিয়া রেলক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলে রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শানাক্তের চেষ্টা চলছে। সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button