Uncategorized

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে তিন শ’ পিস ইয়াবাসহ আবু সাইদ সরকার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ কলেজ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের দক্ষিণ কলেজ পাড়া এলাকার মহেশ খোলা মোড়ে একটি সেলুনের সামনে অভিযান চালিয়ে আবু সাইদকে গ্রেফতার করা হয়।
তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটা পাড়া গ্রামের মৃত দাউদ সরকারের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে তিন শ’ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও দু’টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানান, দীর্ঘ দিন ধরে তিনি টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছ থেকে তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button