বিনোদন

টাকার বিনিময়ে!

সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ সারা আলি খান। একবার শুটিংয়ের প্রয়োজনে কার্তিকের বাইকে চড়েছিলেন সারা। সেই স্মৃতি আজও জ্বলজ্বলে। বললেন, যেকোনো মেয়েই চাইবে কার্তিকের বাইকে চড়তে। আর তিনি তো তার বিনিময়ে টাকাও পেয়েছেন।
পাতৌদির নবাব সাইফ আলি খানের মেয়ে নবাবনন্দিনী সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ‘ক্রাশ’, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। প্রকাশ্যে কার্তিককে ক্রাশ বলার পর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারার হাত মিলিয়ে দেন ‘সিম্বা’ সহ-অভিনেতা রণবীর সিং।
পরে ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। সেটে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি অনেকের নজরে আসে। এরপর বেশ কয়েকবার একে অন্যের বাড়িতেও গিয়েছেন সারা-কার্তিক। একসঙ্গে জিমে যেতেও দেখা গেছে। একবার গাড়ির ভেতর অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হন দুজন।
মাত্র কয়েক দিন আগে কার্তিককে দেখতে লক্ষ্ণৌ উড়াল দিয়েছিলেন সারা। ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমার শুটিং চলছিল লক্ষ্ণৌতে। সেখানে ভূমি পেড়নেকার ও অনন্যা পান্ডের সঙ্গে সেটে ছিলেন কার্তিক আরিয়ান। তাঁকে দেখতে লক্ষ্ণৌ ছুটে যান সারা। একসঙ্গে ডিনারও করেন। রেস্তোরাঁ থেকে বেরোনোর পর ভিড় জমে ভক্তদের। ভক্তসমুদ্র থেকে সারাকে রক্ষা করে ঠিকঠাক গাড়িতে ঢোকানোর দায়িত্ব নেন কার্তিক। সেই ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার একটি ফ্যাশন শোতে প্রথমবার র‍্যাম্পে হাঁটেন সারা। কারুকাজশোভিত অফহোয়াইট লেহেঙ্গায় অপরূপ সেজেছিলেন সারা। দর্শকসারিতে বসেছিলেন কার্তিক আরিয়ান ও ভাই নবাবজাদা ইব্রাহিম আলি খান। পাশাপাশি বসে কার্তিক ও ইব্রাহিম সারাকে উৎসাহ জোগাতেও দেখা যায়। সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button