Uncategorized

ঝিনাইদহে নতুন আরও ৭ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা, ঝিনাইদহ : ঝিনাইদহে দ্বিতীয় দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭ জন। এ পর‌্যন্ত জেলায় মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রবিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। অন্য ৭ জনের নেগেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ২, শৈলকুপায় উপজেলায় ১ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, কোটচাঁদপুরে ১ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন।
এ নিয়ে ঝিনাইদহে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button