ঝিনাইগাতীতে ২কোটি টাকার সরকারি জমি উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৭ মে বুধবার বিকেলে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকৃত ভুমির বর্তমান বাজার মুল্য ২ কোটি টাকা। উক্ত ভুমি উদ্ধারের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির।
উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি দীর্ঘদিন যাবৎ মৃত আব্দুল মালেকের ৪ মেয়ে অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। বর্তমানে সেখানে অবৈধ ভোগ দখলকারীরা পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.ফারুক আলম মাসুদ এর নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির এ অভিযান পরিচালনা করেন। এসময় সদর ভূমি উপ সহকারী কর্মকর্তা মৃনাল কান্তি সরকার, উপজেলা ভূমি অফিসের কর্মচারী, থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সরকারের অনুকূলে জায়গাটির দখল গ্রহণ করা হয়।
ফলে দীর্ঘ সময় পরে হলেও সরকারের ২ কোটি টাকার ভুমি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির ঝিনাইগাতীতে যোগদানের পর থেকে ব্রীজপাড়, কলেজ রোড সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে দখল মুুক্ত করেন।




