sliderস্থানিয়

ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সীমন্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৭ পিস মদসহ ২টি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি।

২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী সীমান্ত এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া সীমান্ত এলাকা থেকে ২টি ভারতীয় গাভী উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির ২টি টহলদল পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৪৯৭ পিস মদ এবং খাড়ামুড়া ষমিান্ত এলাকা থেকে ২টি গরু জব্দ করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা এবং ২টি গরুর মুল্য ২ লাখ ২০ হাজার টাকা।

এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button