sliderস্থানিয়

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে ২৫ জনের মনোনয়নপত্র দাখিল

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে বিভিন্ন দলের ২৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলার রাজাপুর ও কাঠাঁলিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ১৫ জন এবং ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দিয়েছেন।

সোমবার (২৯শে ডিসেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: মমিন উদ্দিনের নিকট তাদের মনোনয়নপত্র দেন।

এরমধ্যে স্বতন্ত্র-৬ জন, বিএনপির-২ জন, জামায়াতের-২ জন, জাতীয় পার্টি (জাপা)’র -২ জন, ইসলামী আন্দোলনের -২ জন, এনসিপির-১ জন, লেবার পাটির-১ জন, জনতাদলের-১ জন, জাতীয় পার্টি (জেপি)’র-২ জন, জাসদ-২জন, গনঅধিকার পরিষদের-২ জন, এবি পার্টির-১জন রয়েছেন।

ঝালকাঠি-১ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জেলা জামায়াতের সদস্য ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সম্পাদক ইব্রাহীম আল হাদী, এনসিপির ডা. মাহামুদা মিতু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (জাপা)’র কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান খান, জাতীয় পার্টি (জেপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি)’র সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গন অধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল হোসেন মাহিম, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত(স্বতন্ত্র), মঈন আলম ফিরোজী (স্বতন্ত্র), কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) ও মেজর (অব:) সাব্বির আহমেদ (স্বতন্ত্র) প্রর্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

ঝালকাঠি-২ আসনে সাবেক সংসদ সদস্য বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল হোসেন, জাতীয় পার্টি (জাপা)’র কেন্দীয় নেতা এম এ কুদ্দুস খান, জাসদ (জেএসডি)’র মাসুদ পারভেজ, এনপিপির ফোরকান হোসেন, গন অধিকার পরিষদের মাইনুল ইসলাম সাগর, মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র) ও সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র) প্রর্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button