slider

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা স্বামীর হাতে স্ত্রী খুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পার্কে ঘুরতে নিয়ে ছাত্রলীগ নেতা স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। হত্যাকারী স্বামী ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু।

জানাযায়, আজ সোমবার সকালে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী ইমাম অনু তার স্ত্রীকে ঝালকাঠি শহরের ইকোপার্কে ঘুরতে নিয়ে যায়। সেখানে তিনি সকাল ১১ টার দিকে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার স্ত্রী প্রাণ হারান। হত্যার পরে হত্যাকারীর দেয়া ফেসবুক পোষ্ট থেকে আরো জানা যায় স্ত্রী পরকিয়ায় আসক্ত হওয়ার কারনেই এমনটা করেছে সে।

এই নৃশংস খুনের বিষয়টি ছাত্রলীগ নেতা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন এবং পরবর্তীতে অনুতপ্ত হয়ে থানায় গিয়ে হাজির হয়ে স্ত্রীকে খুনের দায় স্বীকার করে নিজেকে গ্রেপ্তার করার জন্য আবেদন করেন। পুলিশ তার স্ত্রীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন কি কারণে ছাত্রলীগ নেতা স্ত্রীকে হত্যার পথ বেছে নিলেন সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারছিনা। তবে পরবর্তীতে সব তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button