জয়ের অনুপাতে যৌথভাবে তৃতীয় বাংলাদেশ

২০১৮ সালের জানুয়ারী থেকে এখন পর্যন্ত মোট ২৭ টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এরমধ্যে জয় পেয়েছে ১৭ টি ম্যাচে। জয়ের অনুপাতে বাংলাদেশের অবস্থান তাই ৩ নম্বরে। সমান ম্যাচে সমান সংখ্যক জয় আছে দক্ষিণ আফ্রিকারও। তাই টাইগারদের সাথে যৌথভাবে তিনে অবস্থান প্রোটিয়াদের।
৩৫ ম্যাচে ২৪ জয় নিয়ে শীর্ষে আছে এবারের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। আর ৩৩ ম্যাচে ২২ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে,ভারত। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পর আছে আফগানিস্থান। ২৭ ম্যাচে তাদের জয় ১৫ টি। আর ২৪ ম্যাচে ১৫ টি জয় পেয়েছে নিউজিল্যান্ড।
সপ্তম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ম্যাচে তাদের জয় ১২ টি। এ তালিকায় সবচেয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে টিম অস্ট্রেলিয়া। ২০১৮ র জানুয়ারী থেকে এখনো পর্যন্ত ২৬ টি ওডিয়াই খেলেছে অজিরা। যেখানে জয় পেয়েছে মাত্র ১১ ম্যাচে। তাই তারা অবস্থান করছে তালিকার অষ্টমে। অজিদের সমান ১১ টি জয় আছে আয়ারল্যান্ডের। কিন্তু তারা খেলেছে ২৩ টি ম্যাচ।




