Uncategorized
জয়পুরহাট-বাসীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জয়পুরহাট প্রতিনিধি : বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো জয়পুরহাট বাসীকেও ভার্চুয়াল শপথ পাঠ করান। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট কালেক্টরেট মাঠ ও পাঁচবিবি স্টেডিয়াম মাঠ সহ জেলার সব উপজেলায় এ শপথ অনুষ্ঠিত হয়।
জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন্ রাজনেতিক দলের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেনীর পেশার মানুষ।




