slider

জয়পুরহাটে মোটরসাইকেল সহ ২ আন্তঃজেলা চোর গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চুরি হওয়া মোটরসাইকেল সহ আন্তঃজেলার দুই চোর চক্রের সদস্য সুমন ও আলিফকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২ টার দিকে জয়পুরহাট শহরের আমতলী এলাকা থেকে মোটরসাইকেল চুরি হয়। ঐ রাতেই আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের হাতিল গারিয়াকান্ত এলাকার মোঃ মামুন এর ছেলে সুৃমন (২০) ও আদর্শ পাড়া জিল্লুরমোড় এলাকার মোঃ মুন্জুরলের ছেলে আলিফ (১৯)
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন মঙ্গলবার জয়পুরহাট শহরের আমতলী, বাজলা স্কুল সামনে থেকে আমজাদ হোসেন নামে এক ব্যাক্তি তার নিজ ব্যবহৃত ১৫০ সিসি মোটরসাইকেল রাস্তায় রেখেছিলেন। কিছুক্ষণ পর মটর সাইকেলটি চুরি হয়ে যায়। সাথে সাথে চুরির ঘটনা জয়পুরহাট থানায় জানায় তারা।
ঐ রাতেই পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তা ও বিভিন্ন ভাবে ততপরতা চালায়। সুমন মটরসাইকেলটি নিয়ে বগুড়ার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির চাবি খোলার ২ টি মাষ্টার কি, সহ সুমনকে গ্রেফতার করে। পরে সুমনের তথ্যের ভিত্তিতে আলিফকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন ও আরিফের নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও এ জেলা থেকে মটরসাইকেল চুরি করে আশপাশের জেলায় সরবরাহ করেছে। বুধবার দুপুরে মোটরসাইকেল চুরির মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button