জয়পুরহাটে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিজয় মিছিল

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় র্যালিটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এ্যাড. মুমিন আহমেদ চৌধুরী জিপি,প্রচার সম্পাদক মাসুদ রেজা সহ অনন্যরা ।
বিজয় র্যালিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ,কৃষক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের স্বার্থে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন বক্তারা ।




