slider

জয়পুরহাটে ফুটবল খেলার প্রচারনার উদ্ভোধন

জয়পুরহাট প্রতিনিধিঃ এক ঝাঁক যুবকের স্বপ্ন পূরণে জয়পুরহাট জেলার ঐতিহাসিক পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ এর প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করা হয়েছে।
আগামী ১৪ অক্টোবর শুক্রবার উক্ত ফুটবল খেলায় সিলেট হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট পাঁচবিবির রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করবেন।
এই খেলাকে কেন্দ্র করে ব্যান্যার, ফেসটুন ও বাদ্যযন্ত্রসহ পিকআপ ভ্যান গাড়ী সাজিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অভিলাষ চন্দ্র বর্মণ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button