slider
জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ৫ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে সদর উপজেলার পুরানপৌল হাতিগাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, সদর উপজেলার হাতিগাড়া তুনাট পূর্বপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহিন আলম (৩১),
র্যার-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, আসামী শাহিন আলম দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।




