slider
জয়পুরহাটে গণ প্রকৌশল দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ “টেকশই উন্নয়নে-নবায়নযোগ্য জ¦ালানী” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে গণ প্রকৌশল দিবস ও আইটিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলায় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী রেজাউল আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী সহ সংগঠনের নেতৃবৃন্দরা।



