slider
জয়পুরহাটে ওয়ান শুটার গানসহ ১ জন গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহ (২০) নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৯ মে) রাতে সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ মাধাইনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানা জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল্লাহ বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে অস্ত্র সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল।
জয়পুরহাট থানায় একটি মামলা করা হয়েছে।




