সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে আহত ৪

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে দূর্গটনার শিকার হয়ে চট্টগ্রাম পাহাড়তলী হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যুর ২৪ ঘন্টা পার না হতেই আবারো পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪ জন পর্যটক আহত হয়েছেন। এছাড়া গত দুদিন পর পর দূর্গটনার শিকার হয়ে কমপক্ষে ১০ জন। ২৬ ডিসেম্বর সোমবার দুপুর এক ঘটিকায় সাজেক হাউজ পাড়ায় আবারো দর্গটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন একটি সাদা রঙের জীপ( চট্রমেট্রো-ন ১১৭৯৩০) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাউজ পাড়ায় উল্টে যায় এতে ৪ জন পর্যটক আহত হয়। এদের মধ্যে জুবেদা বেগম(৬২) মারাত্মক ভাবে আঘাত পেয়েছেন আমরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত পর্যটকদের সকলের বাড়ি ঢাকায় বলে জানাযায়। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন সাজেকে এখন পর্যটক ভরপুর তাই যানবাহনের চাপ বেশী এ জন্য দূর্গটনা বেশি হচ্ছে। দু একদিনের মধ্যে চাপ কমে যাবে।




