জয়পুরহাটে উপানুাষ্ঠানিক শিক্ষক ও সুপার ভাইাজারদের বুনিয়াদি প্রশিক্ষন
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি সংস্থার বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও সুপার ভাইজারদের ১২দিনের বুনিয়াদি প্রশিক্ষন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট চিনিকলের আখচাষী কল্যান সমিতির মিলনায়তনে প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জয়পুরহাট জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মোঃ মেহেদি আখতার, জয়পুরহাট আখচাষী কল্যান সমিতির সভাপতি মোঃ আবু তালেব চৌধূরী বাবু, বাস্তবায়নকারী সংস্থা এসডিএস এর নির্বাহিী পরিচালক আয়েশা আখতারসহ বেসরকারি সংস্থার কর্মকর্তাগন।
এ প্রশিক্ষনে ৮১ জন শিক্ষক ও ৫ জন সুপার ভাইজার এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন।