জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময়

চিরিরবন্দর প্রতিনিধি : আসন্ন ১৭ অক্টোবর দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজিজুল ইমাম চৌধুরী এর সমর্থনে চিরিরবন্দরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ্ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ সমর্থিত জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইমাম চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব (মাষ্টার), সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর-এ কামাল, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী প্রমূখ।
এসময় ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।




