খেলা

জুনিয়র টাইগারদের ২ রানের হতাশা…

আশঙ্কা আগেই ছিল, সেটাই সত্যি হলো। ডার্ক লুইস পদ্ধতির ‘কোপে’ পাকিস্তানের কাছে ২ রানে হারল বাংলাদেশের যুবারা। ফলে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠল পাকিস্তান।
৩৯ ওভারে জয়ের জন্য পাকিস্তানের যখন প্রয়োজন ছিল ৬৬ বলে ৭৬ রান, তখনই হঠাৎ বৃষ্টি ‘আর্শিবাদ’ হয়ে উঠলো তাদের জন্য। অপরদিকে কাজী অনিকের সুবাদে আশার প্রদীপ জ্বলতেই বৃষ্টি তা নিভিয়ে দিলো।
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের মোহাম্মদ তাহাকে সাজঘরে ফিরয়েছিলেন অনিক। তার বোলিং নৈপুণ্যে ৯২ রানে মাঠ ছেড়েছিলেন তাহা।
আজ দুটি উইকেট শিকার করেন অনিক। এর আগে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তিনি। ফেরান ওপেনার মোহাম্মদ আরিফকে।
তাহাকে আউট করার পর বাংলাদেশ শিবিরে স্বস্তির বাতাস বয়ে ছিল। তবে বৃষ্টি তাতে বাগড়া দিয়েছে। ফলাফল মাত্র ২ রানে ইয়ং টাইগারদের হার।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নেপাল ও আফগানিস্তান। যারা জিতবে তারাই ফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button