বিনোদন

‘জীবনে অনেক বড় একটা শিক্ষা পেয়েছি’

সুখী দম্পতি, সফল তারকা জুটি হিসেবে সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী মিথিলার সুনাম বেশ আগে থেকে। এই জুটিকে আইডল হিসেবেও মানতেন তরুণ প্রজন্ম। তবে সেই খবরের সমাপ্তি ঘটিয়ে গেলবছর এই তারকা দম্পতি ফেসবুকে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আলাদা হয়ে যান।
তবে তাহসানের সঙ্গে ডিভোর্স-পরবর্তী সময়ে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছিল মিথিলার। পিছনের সব প্রতিকূলতা জয় করে আবারও পুরোদস্তুর কাজ করে যাচ্ছেন তিনি। একের পর এক যুক্ত হচ্ছেন নতুন নতুন কাজের সঙ্গে! খারাপ সময়টায় মিথিলা জীবনকে নতুনভাবে উপলব্ধি করেছেন। চিনেছেন আশপাশের মানুষকে।
এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘সেই সব মানুষকে অনেক ধন্যবাদ, যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, পেছন থেকে ছুরিকাঘাত করেছে। অসময়ে ছেড়ে চলে গেছে। এখান থেকে জীবনের অনেক বড় একটা শিক্ষা পেয়েছি। এই পরিস্থিতির কারণে আরো শক্তিশালী হতে পেরেছি। নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছি। যারা আমার সঙ্গে এসব করেছে, আল্লাহ যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে—আমি সেই প্রার্থনাই করি।’’
২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। ২০১৩ সালে তাদের ঘরে আসে একমাত্র সন্তান আইরা তেহরীম খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button