জাহাজ নিয়ে ক্যাপ্টেন উধাও

মালয়েশিয়ার বন্দর থেকে যে তেল ট্যাঙ্কারটি নিখোজ হয়েছে সেটি চুরি কিংবা ছিনতাই হয়নি। বরং মালিক পক্ষের সাথে দ্বন্দের জের ধরে ক্রুরা সেটি সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।
ভিয়ের হারমনি নামের ওই ট্যাঙ্কারটি ৯ লাখ লিটার ডিজেল বহন করছে। মঙ্গলবার সন্ধ্যায় সেটি মালয়েশিয়ান বন্দর থেকে নিখোজ হওয়ার পর বুধবার ইন্দোনেশিয়ার সমুদ্রসীমায় দেখা গেছে।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ট্যাঙ্কারটি ছিনতাই হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছৈ। জাহাজটির ক্যাপ্টেন দুই দফায় তার মালিককে জানিয়েছে, অভ্যন্তরীন দ্বন্দের কারণে তিনি জাহাজটি ইন্দোনেশিয়ার বাটম দ্বীপে নিয়ে যাচ্ছেন। বুধবার সন্ধ্যায় এএফপির খবরে একথা জানানো হয়েছে।
জাকার্তা তেকে আলজাজিরার প্রতিনিধ জানিয়েছৈ, ট্যাঙ্কারটি বাটাম দ্বীপের কাছেই রয়েছে এবং ক্রুদের তেল বিক্রির কোন পরিকল্পনা নেই। মালয়শিয়া ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এটিকে ছিনতাই নয় বরং অভ্যন্তরীণ সমস্যা হিসেবে চিহ্নিত করছে।




