sliderস্থানিয়

জায়ান হত্যার তিনদিন পার হলেও আসামী গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ওরা আমার জায়ানকে মেরে এই মাটির উপরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার জায়ানকে আমি মাটির নিচে রেখে এসেছি। একমাত্র শিশুপুত্রকে হারিয়ে দিগভ্রান্ত জায়ানের মা সিনথিয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলছিলেন কথাগুলো। উচ্ছল প্রানবন্ত শিশু জায়ানকে কোথাও খুঁজে পাচ্ছেননা তিনি। বাড়ির ছোট্ট উঠোনে জায়ানের পাঁয়ের ছাপ নেই। ছোট্ট পিড়ি, ছোট্ট পাদুকা, ছোট্ট খেলার সামগ্রীও পড়ে আছে ঘরের কোণে অযত্ন অবহেলায়।

ফরিদপুরের আলোচিত শিশু জায়ানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও জায়ানের সহপাঠীরা।

২৩ নভেম্বর রবিবার সকাল ৯ আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনষ্টিটিউটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

জাভেদ পারভেজ ইনষ্টিটিউটের শিক্ষার্থী, পাকুড়িয়া গ্রাম ও আশে পাশের এলাকার সাধারন মানুষ মানববন্ধনে স্বতঃস্ফুর্ত অংশ গ্রহন করেন। এ সময় সকলেই জায়ানের নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে জায়ানের দাদী নাতির স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি জায়ান হত্যাকারীদের ফাঁসি দাবী করেন।

জায়ানের মা সিনথিয়া বেগম একমাত্র শিশু পুত্রকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার জায়ানকে অন্ধকার কবরে শুয়ে রেখে এসেছি। আমার আদরের ধনকে আমি কোথায় খুঁজে পাচ্ছিনা। আমার জায়ানের জন্য সবাই দোয়া করবেন। সেই সাথে যারা আমার বুকের মানিককে কেঁড়ে নিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ সময় তিনি আরো বলেন, আমার কলিজা পুড়ে গেছে, ওদের ফাঁসি দিয়ে আমার কলিজা একটু ঠান্ডা করেন।

বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া ওয়ার্ডের মেম্বার মোঃ সিরাজ মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি জায়ানের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির মাধ্যমে সাজা নিশ্চিতের জোর দাবী জানান।

জাভেদ পারভেজ মেমোরিয়ার ইনষ্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মো: কামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার, জাভেদ পারভেজ কিন্ডারগার্টেনের সভাপতি মো. শওকত খান, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মো. মমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. সিরাজ, জায়ানের কাকা মো. হাবিব ও মিটু মোল্যাসহ কয়েকজ স্থানীয় আলেমপ্রমূখ।

প্রধান শিক্ষক জায়ান হত্যায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, জোরালো শ্লোগান দেন। তাঁর সঙ্গে উপস্থিত শিক্ষার্থী জনতা সমস্বরে শ্লোগান দেন।

জায়ান হত্যাকান্ড মামলার অগ্রগতির বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ শাহ জালাল আলম বলেন, এখনো পর্যন্ত কোন আসামী গ্রফতার হয়নি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি৷ খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লখ্য গত ২০ নভেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গার ১নং বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে নিখোঁজ থাকা শিশু জায়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে হত্যার আলামত পান তারা । তবে নিহতের পরিবারের দাবি করে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button