রাজনীতি

জামায়াত নিয়ে একটা জটিলতা আছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতের বিষয়ে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এখানে একটা জটিলতা আছে। আপিল বিভাগ রায় না দেয়া পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা দেশের সেরা সন্তানদের হত্যা করেছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের বিচারকাজ শুধু সম্পন্নই হয় নাই, তাদের রায় কার্যকর করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জাতির সূর্য সন্তানদের হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। আমাদের আশা তাদের শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব না হলেও, সময়ের ব্যবধান অনেক কমবে। তখনই সুখবর দেয়া যাবে।
তিনি বলেন, এই খুনিদের ছাড় দেয়া হবে না। এরা বাংলাদেশকেই মেরুদণ্ডহীন করে দিতে চেয়েছিল। যাতে এ দেশ শুরু থেকেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সে জন্য এই ঘৃণ্য কাজটি তারা সেদিন করেছিল।
সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এই সাম্প্রদায়িক শক্তি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button